চট্টগ্রাম ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সাতকানিয়ায় ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার, প্রতিবেশী নাতি পুলিশের হেফাজতে

চট্টগ্রামে দাদিকে ধর্ষণের অভিযোগে নাতি গ্রেপ্তার, সাতকানিয়ায় চাঞ্চল্য

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো. শওকত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়ায় এ নৃশংস ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে একই দিন রাতে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি শওকত ধর্ষণের শিকার ওই বৃদ্ধার প্রতিবেশী নাতি বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বৃদ্ধা ঘরে বসে খাবার খাওয়ার সময় শওকত ‘দাদি’ বলে ডেকে ঘরে প্রবেশ করে। হঠাৎ মুখ চেপে ধরে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে সে। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শওকতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে আসামিকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাতকানিয়ায় ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার, প্রতিবেশী নাতি পুলিশের হেফাজতে

চট্টগ্রামে দাদিকে ধর্ষণের অভিযোগে নাতি গ্রেপ্তার, সাতকানিয়ায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫