চট্টগ্রাম ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

মা ইলিশ সংরক্ষণে সফল অভিযান — জব্দ জাল ধ্বংস, ইলিশ বিতরণে মানবিক উদ্যোগ

পদ্মা নদীতে টানা ২২ দিনের অভিযান: লৌহজংয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শেখ মোঃ লিখন, লৌহজং প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৫ এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীতে টানা ২২ দিনব্যাপী মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিস। অভিযানে সহায়তা করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

অভিযান চলাকালীন সময়ে মোট ১২টি মোবাইল কোর্ট ও ২৭টি পৃথক অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৩৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৪১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দীন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ অভিযানগুলো পরিচালনা করেন।

অভিযানে আনুমানিক ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা। এছাড়া আটক জাল থেকে প্রাপ্ত ৫৭৪ কেজি ইলিশ মাছ স্থানীয় দুঃস্থ ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

পুরো অভিযানে নদী ও বাজার তদারকি ছিল জোরদার। এ সময়ে ৩৯ বার মাছঘাট, ৩৫ বার আড়ৎ, এবং ১৩৮ বার বাজার পরিদর্শন ও নজরদারি অভিযান পরিচালিত হয়।

মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বিত এই উদ্যোগে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে ইলিশ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মা ইলিশ সংরক্ষণে সফল অভিযান — জব্দ জাল ধ্বংস, ইলিশ বিতরণে মানবিক উদ্যোগ

পদ্মা নদীতে টানা ২২ দিনের অভিযান: লৌহজংয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৯:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫