চট্টগ্রাম ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দেশীয় বীজবৈচিত্র্য সংরক্ষণ, জৈবসার ব্যবহার ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্প্রসারণের আহ্বান

হরিরামপুরে জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মুকতার হোসেন
  • আপডেট সময় : ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দেশীয় বীজবৈচিত্র্য সংরক্ষণ, জৈবসার ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি ও জলজ প্রাণী সুরক্ষায় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ৩০ আগস্ট ২০২৬ঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদারের লক্ষ্যে ‘জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মপরিকল্পনা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে বারসিক আয়োজিত ‘পিপলস লেড এগ্রোইকোলজি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রোগ্রাম’-এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন চালা ইউনিয়ন পরিষদের সদস্য মর্জিনা বেগম। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস।

কর্মশালায় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়ারিয়া এবং হরিরামপুর উপজেলার চালা ও বলড়া ইউনিয়নের কৃষক প্রতিনিধি, শিক্ষক, মৎস্যজীবী, যুব কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালার শুরুতে চারটি ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য করণীয়ও নির্ধারণ করা হয়। পরে চিহ্নিত সমস্যা ও করণীয় বিষয়গুলো উপস্থাপন করেন বারসিকের সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা।

উপস্থাপিত তথ্যের ওপর অংশগ্রহণকারীরা আলোচনা ও পর্যালোচনা করেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

আলোচনায় হরিরামপুর উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মো. আয়ুব আলী খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার, হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলিপ কুমার মণ্ডল, কৃষি উদ্যোক্তা হেলেনা বেগম, কালবেলা প্রতিনিধি জ. ই. আকাশ, মৎস্যজীবী সুমন রাজবংশী, কৃষক গবেষক জাহানারা বেগম, কৃষক নাজমা বেগম, বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, শিরিন আক্তার ও ময়নাল হকসহ অনেকে বক্তব্য দেন।

কর্মশালায় দেশীয় বীজবৈচিত্র্য সংরক্ষণ ও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাটির স্বাস্থ্য রক্ষায় গোবর ও জৈবসারের ব্যবহার বাড়ানো এবং নিষিদ্ধ রাসায়নিক কীটনাশকের পরিবর্তে স্থানীয় ও পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া পোকার আক্রমণ কমাতে দেশীয় বীজবৈচিত্র্য ব্যবহার করে চাষাবাদ, বীজ ব্যাংক প্রতিষ্ঠা ও বীজ বিনিময় কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নদী ও বিলের পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখা, দেশীয় মাছ ও জলজ প্রাণীর সুরক্ষা, স্থানীয় কৃষিজ্ঞান ও অভিজ্ঞতার ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসম্পর্ক চর্চা এবং মিশ্র ফসল চাষ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

পাখি ও মৌমাছিসহ উপকারী প্রাণীর সুরক্ষায় রাসায়নিক কৃষি উপকরণের ব্যবহার কমানোর প্রস্তাবও উঠে আসে। পাশাপাশি সরকারের সহযোগিতায় যুব উদ্যোক্তাদের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে প্রণোদনা ও সহযোগিতা এবং কৃষি অধিদপ্তরের মাধ্যমে জৈবসার ব্যবহারে কৃষকদের প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়।

সভাপতির বক্তব্যে মর্জিনা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পরিবেশ রক্ষা, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, দেশীয় বীজবৈচিত্র্য রক্ষা এবং জলজ প্রাণীর সুরক্ষার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, যুব উদ্যোক্তা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেশীয় বীজবৈচিত্র্য সংরক্ষণ, জৈবসার ব্যবহার ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্প্রসারণের আহ্বান

হরিরামপুরে জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬