গোয়ালডাঙ্গা বাইতুননূর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্বজনরা
আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গায় শহীদ আতিয়ার রহমান সরদার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ২ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাইতুননূর জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মোরতাজা।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াজেদ এবং সঞ্চালনা করেন মরহুম শহীদ আতিয়ার রহমানের পুত্র ও ইউনিয়ন সেক্রেটারী সেকেন্দার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহ-সেক্রেটারী প্রফেসর মাওলানা শাহজাহান আলী ও অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা, যুব বিভাগের সভাপতি মোঃ ওমর আলী, সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিন, মাস্টার আনারুল ইসলাম, শ্রমিকনেতা হাবিবুর রহমান, জহরুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শহীদ আতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শহীদ আতিয়ার রহমান ২০১৩ সালের ২৫ নভেম্বর শাহাদাৎ বরণ করেন।






















