চট্টগ্রাম ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাজাপুরে বিএনপির কর্মীসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় রাজাপুর উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদে স্থগিত) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিম উদ্দিন আকন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি এবং শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব আ. মান্নান খাঁন।

সভায় আরও বক্তব্য দেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুমন হক জুয়েল মাতুব্বর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ শহিদুল আলম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন শহিদুল ইসলাম তালুকদার, জাকির খান, সোহরাব হাওলাদার, কাজী জাকির, মাসুম হাওলাদার, মিরাজ সিকদার, আসলাম, ফাহাদ, বাবু, রকি সিকদার ও সানি।

রাজাপুরের রাজনৈতিক অঙ্গনে এ কর্মীসভা নতুন উদ্দীপনা ও সংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরে বিএনপির কর্মীসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাজাপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫