চট্টগ্রাম ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চালকদের অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি

বাংলাদেশ সড়ক পরিবহণ চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত: ঐক্যবদ্ধভাবে চালকদের অধিকার সংরক্ষণের অঙ্গীকার

কামাল খান
  • আপডেট সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর দারুস সালাম আনন্দ নগর টালী কোং কনভেনশন সেন্টারে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলাদেশ সড়ক পরিবহণ চালক ফেডারেশন কেন্দ্রীয় সংগঠনের আলোচনা ও পরিচিতি সভা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক মোঃ মোজাম্মেল হোসেন এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোঃ ইউসুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট বরকত উল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সাজ্জাদ হোসেন খান ও এডভোকেট মাইনূল ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন কেন্দ্রীয় কমিটি ও সদস্য, ঢাকা প্রেসক্লাব।

সভায় দেশের বিভিন্ন বিভাগের প্রধান আহ্বায়কগণ উপস্থিত ছিলেন —
ঢাকা বিভাগ: মোঃ আলমগীর হোসেন,
চট্টগ্রাম বিভাগ: মোঃ ইউসুফ,
রংপুর বিভাগ: মোঃ বিপ্লব হোসেন,
রাজশাহী বিভাগ: মোঃ আলী শেখ,
খুলনা বিভাগ: মোঃ জলিল শেখ,
ময়মনসিংহ বিভাগ: মোঃ শফিক হোসেন,
বরিশাল বিভাগ: মোঃ জুয়েল শিকদার,
সিলেট বিভাগ: মোঃ খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের পরিবহণ খাতকে আরও সুসংগঠিত ও চালকদের অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান, চালকদের কল্যাণ ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।

অনুষ্ঠান শেষে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চালকদের অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি

বাংলাদেশ সড়ক পরিবহণ চালক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত: ঐক্যবদ্ধভাবে চালকদের অধিকার সংরক্ষণের অঙ্গীকার

আপডেট সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫