চট্টগ্রাম ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপন সংবাদের ভিত্তিতে আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ রেজাউল মাতুব্বরকে আটক

সালথায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সালথা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধঃ

ফরিদপুরের সালথা উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম রেজাউল মাতুব্বর (৩৫)। তিনি উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের মৃত আব্দুল রব মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল আনুমানিক চারটার দিকে পুলিশের একটি বিশেষ দল বড় লক্ষণদিয়া গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালায়। এ সময় রেজাউল মাতুব্বরকে আটক করা হয়। তার কাছ থেকে স্টার সিগারেটের খালি প্যাকেটের ভেতরে পলিথিনে মোড়ানো ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ রেজাউল মাতুব্বর নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ রেজাউল মাতুব্বরকে আটক

সালথায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সালথা থানা পুলিশ

আপডেট সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫