চট্টগ্রাম ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ হারালেন এক নারী

বাঁশখালীতে সীমানা বিরোধে প্রাণ গেল নারীর — ইটের আঘাতে মর্মান্তিক মৃত্যু

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে ইটের আঘাতে রিপু আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার লস্কর পাড়ার নুর মোহাম্মদের স্ত্রী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টাটুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেইল্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে পূর্বে একটি মামলা হয়, যার আসামিরা সম্প্রতি জামিনে মুক্ত হন। বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রিপু আক্তারকে ইট দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন পারভীন আক্তার বলেন, “আমার বোন বাপের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে প্রতিপক্ষ ভাইয়েরা গালাগালি করলে বোন প্রতিবাদ করে, তখনই তারা ইট দিয়ে আঘাত করে।”

এ ঘটনায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ভাইদের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই নারী মারা যান। তদন্ত চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ হারালেন এক নারী

বাঁশখালীতে সীমানা বিরোধে প্রাণ গেল নারীর — ইটের আঘাতে মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫