চট্টগ্রাম ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠন’-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘চাইল্ড, নট ব্রাইড’ প্রজেক্টের আওতায়, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা (এমজেএসকেএস) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় “প্রামাণ্য ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা তৈরি” শীর্ষক এ অনুষ্ঠানে অভিভাবক ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান। সভায় সভাপতিত্ব করেন শেখ ব্রাদার্স উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ এবং সঞ্চালনা করেন আব্দুর রশিদ বাবলা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আনিসুর রহমান, ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আঙ্গুর খাতুন এবং এমজেএসকেএস-এর ফিল্ড ফেসিলিটেটর জাহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার শেষে বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫