চট্টগ্রাম ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শহরের জলাধার পুনরুদ্ধারে তরুণদের অংশগ্রহণে সিলেটে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু: শহরের জলাধার পরিষ্কারে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি:
“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। বুধবার (২২ অক্টোবর) সকালে জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জলাধার পরিষ্কারের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়, সিলেট সিটি করপোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (UNIDO) এবং নরওয়ে সরকারের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন ও নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

এছাড়া হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মাওলানা মুফতি ছালিম আহমদ খানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খান মো. রেজা-উন-নবী বলেন, “প্লাস্টিক ও পলিথিনে শহরের জলাধারগুলো ভরাট হয়ে গেছে। এসব পরিষ্কার করলে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে এবং পানির প্রবাহ বৃদ্ধি পাবে। শহরের সব খাল ও ছড়া পরিষ্কার করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “তরুণরাই পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাদের অংশগ্রহণেই সমাজের সকল অসঙ্গতি ও অপরিচ্ছন্নতা দূর করা সম্ভব।”

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “একসময় সিলেটে বহু দিঘি ও জলাশয় ছিল, যা এখন অবৈধ দখল ও ময়লার কারণে হারিয়ে যাচ্ছে। সম্প্রতি মাছুদিঘি পরিষ্কার করা হয়েছে, এবার জল্লারপাড় এলাকা পরিষ্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে সব জলাধার পরিষ্কার ও দখলমুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “জলাধারগুলোই সিলেট শহরের প্রাণ। মাস্টারপ্ল্যানে জলাধার সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।”

উল্লেখ্য, সাত দিনব্যাপী এ অভিযানে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি অংশ নিচ্ছে ২২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার মধ্যে রয়েছে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি, ইউনাইটেড সুপার উইমেন, স্কাউটস, সেভ সিলেট, সিলেট ওয়ান্ডার ওমেন, কালারফুল সিলেট, বিডি ক্লিন সিলেট ও দ্য হিউম্যান চ্যারিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহরের জলাধার পুনরুদ্ধারে তরুণদের অংশগ্রহণে সিলেটে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু: শহরের জলাধার পরিষ্কারে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫