চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারার নজরুল ইসলামের চিকিৎসার জন্য প্রয়োজন মানবিক সহায়তা
বাঁশখালীর নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত: মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান
- আপডেট সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিনপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। একসময় পরিশ্রমী ও কর্মঠ এই মানুষটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অসহায় সময় পার করছেন।
নজরুল ইসলামের সংসারে রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে। দুই ছেলে এখনও মাদ্রাসায় অধ্যয়নরত। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নজরুল ইসলাম নিজেই। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর সব আয়ের পথ বন্ধ হয়ে গেছে, ফলে পরিবারটি পড়েছে মারাত্মক আর্থিক সংকটে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা, কেমোথেরাপি ও ওষুধ চালিয়ে যেতে প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকার প্রয়োজন হয়। কিন্তু সীমিত আয়ের কারণে এই ব্যয়ভার এখন পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন—যথাসময়ে পর্যাপ্ত চিকিৎসা না পেলে নজরুল ইসলামের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠতে পারে। তাই তিনি ও তাঁর পরিবার সরকারসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মানবিক, দানশীল ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।






















