আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতৃবৃন্দ
হারুকান্দি ইউনিয়নে ৩১ দফা নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি (ভেলাবাদ) মোহাম্মদ ফকিরের ৪৪তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ৩১ দফা নিয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের সভাপতি মোশরফ শিকদার।
তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মা-মাটি ও মানুষের নেত্রী আফরোজা খানম রিতার হাতকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম, হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতাউরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।














