চট্টগ্রাম ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী গোষ্ঠীর সংঘর্ষে চারজন আহত, তদন্ত কমিটি গঠন করবে কলেজ কর্তৃপক্ষ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, আতঙ্কে শিক্ষার্থীরা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এসময় একপক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র প্রদর্শন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের কান্দিরপাড় এলাকার উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এতে কলেজ শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন— মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে মোস্তাফিজুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সিফাত তার বন্ধুদের ডেকে এনে হামলা চালায়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ হাতে ধারালো রামদা নিয়ে দৌড়াচ্ছে, অন্যদিকে আরেকজনের হাতে পিস্তলও দেখা গেছে।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনকে জানানো হয়েছে।”

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী গোষ্ঠীর সংঘর্ষে চারজন আহত, তদন্ত কমিটি গঠন করবে কলেজ কর্তৃপক্ষ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, আতঙ্কে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫