চট্টগ্রাম ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাতক্ষীরার আশাশুনিতে ১১টি বেড়জালে দুর্বৃত্তদের আগুন — ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

আশাশুনিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই মৎস্যজীবী খায়রুজ্জামানের স্বপ্ন, ২০ লক্ষ টাকার ক্ষতি

এস. এম. মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে শেষ হয়েছে মৎস্যজীবী খায়রুজ্জামানের দীর্ঘ এক বছরের স্বপ্ন। মাছ ধরার জন্য প্রস্তুতকৃত ১১টি বেড়জালে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের নূর মোহাম্মদ বিশ্বাসের পুত্র খায়রুজ্জামান পেশায় একজন মৎস্যজীবী। তিনি ও তার সঙ্গীরা গভীর সাগরে মাছ ধরার জন্য দীর্ঘ এক বছর ধরে জাল তৈরির কাজে ব্যস্ত ছিলেন। বনবিভাগের অনুমতি পেলেই সাগরে মাছ আহরণের পরিকল্পনা ছিল তাদের।

কিন্তু রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ব্যবহার করে তার ১১টি বেড়জালে আগুন ধরিয়ে দেয়, ফলে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের জাল ও স্বপ্ন। এতে করে প্রায় ৩০ জন মৎস্যজীবীর সাগরে মাছ ধরার পরিকল্পনা ভেস্তে গেছে।

স্থানীয় মাওলানা তৌহিদুজ্জামান জানান, “রাতে চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি খায়রুজ্জামানের জাল আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করি, কিন্তু তখন গ্যাসোলিনের গন্ধ পাই।”
আরেক প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, “আগুন নিভানোর পর রাস্তায় একটি গ্যাস লাইট পড়ে থাকতে দেখি।”

এ ঘটনায় খায়রুজ্জামান বাদী হয়ে আশাশুনি থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, “এজাহার পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ বলেন, “রাত দুইটা পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিল। তিনটার পর এ ঘটনা ঘটে। বিষয়টি খুবই ন্যাক্কারজনক।”

ঘটনাস্থল পরিদর্শন করেন আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহ ওহিদুজ্জামান শাহিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওলানা অহিদুজ্জামান, নায়েবে আমীর মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আল-আমিন ও সাংবাদিক আবু সালেহ প্রমুখ।

মৎস্যজীবী খায়রুজ্জামান সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন, যাতে আবারও নতুন করে জীবিকা ফিরে পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরার আশাশুনিতে ১১টি বেড়জালে দুর্বৃত্তদের আগুন — ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

আশাশুনিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই মৎস্যজীবী খায়রুজ্জামানের স্বপ্ন, ২০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ১০:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫