চট্টগ্রাম ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাদকবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুললেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ

“মাদকচক্রের পক্ষ নিয়ে পুলিশকে টার্গেট করছে একটি মহল: টেকনাফ ওসি আবু জায়েদ”

মোঃ শফিকুল ইসলাম তুহিন
  • আপডেট সময় : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নূর বলেছেন, “একটি মহল মাদক চোরাকারবারীদের পক্ষ নিয়ে পুলিশকে টার্গেট করছে।” সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ’-এ “৩ লাখ টাকার বিনিময়ে ইয়াবা কারবারিকে এসি গাড়ির ব্যবস্থা করলেন টেকনাফ ওসি” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেছেন।

গত ১৮ অক্টোবর (২০২৫) তারিখে প্রকাশিত ওই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসি আবু জায়েদ বলেন, “সংবাদটি আমার বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার ছাড়া কিছু নয়। এটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “সেদিন আদালতে মোট আটজন আসামিকে প্রেরণ করা হয়—একজন নারী ও সাতজন পুরুষ আসামি। পুরুষ আসামিদের মধ্যে একজন ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং দুইজন ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি ছিলেন। প্রথমে লেগুনায় পাঠানোর ব্যবস্থা করা হলেও নিরাপত্তার কারণে ও আসনসংখ্যা সীমিত থাকায় মহিলা আসামিকে অন্য গাড়িতে প্রেরণ করা হয়।”

ওসি আবু জায়েদ বলেন, “ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে আমার নামে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং কুচক্রী মহলের অপপ্রচার। এর মাধ্যমে পুলিশের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।”

তিনি সতর্ক করে বলেন, “সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের উচিত যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।”

স্থানীয়রা জানান, ওসি আবু জায়েদ নূর যোগদানের পর থেকে টেকনাফে মাদকচক্রের কার্যক্রমে ভাটা পড়েছে। পুলিশের কঠোর অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ফলে তারা আর প্রকাশ্যে সক্রিয় হতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুললেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ

“মাদকচক্রের পক্ষ নিয়ে পুলিশকে টার্গেট করছে একটি মহল: টেকনাফ ওসি আবু জায়েদ”

আপডেট সময় : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫