নারী উন্নয়ন ও নেতৃত্ব গঠনে সরকারি তথ্য অফিসের উদ্যোগ প্রশংসনীয়
কুমিল্লার আদর্শ সদরে নারী সমাবেশ অনুষ্ঠিত: নারী উন্নয়নে তথ্য অধিদপ্তরের উদ্যোগ
- আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ি মাঠে জেলা তথ্য অফিস, কুমিল্লার উদ্যোগে এক বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে অনুষ্ঠিত এ সমাবেশে নারী অধিকার, উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক জনাব মীর হোসেন আহসানুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল জলিল।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আবুল কালাম রতন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তার এবং হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী পারভীন প্রমূখ।
বক্তারা বলেন, নারীদের উন্নয়ন ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়। সরকারের নানা উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আজ দেশের নারীরা নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত হচ্ছেন।














