মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মীয় আবহে মোহাম্মদ ফকির (রহ.)-এর ওরশ মোবারক পালিত
হরিরামপুরে ভেলাবাদ মোহাম্মদ ফকিরের ৪৪তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভেলাবাদে আধ্যাত্মিক সাধক মোহাম্মদ ফকির (রহ.)-এর ৪৪তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তদের মিলনমেলায় পরিণত হয় এই পবিত্র আয়োজনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আলী, তত্ত্বাবধানে ছিলেন শেখ মহিউদ্দিন, সঞ্চালনায় ছিলেন শেখ জাহিদ ও শেখ কালাম। স্থানীয় এলাকার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ওরশ মোবারকে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারও ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা, লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী, হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও বলড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাইয়ান আহমেদসহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আবু সা’দাত মোঃ শাহিন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”
ওরশ মোবারক শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।














