চট্টগ্রাম ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রিশাদের ঘূর্ণিতে কাবু ওয়েস্ট ইন্ডিজ, জয় উদযাপনে মিরপুর মাতলো টাইগাররা

রিশাদের রেকর্ড বোলিংয়ে বড় জয় বাংলাদেশের — ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয় ফরম্যাট ওয়ানডেতে জয় পাওয়া যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় — তাই আজও হারই যেন চোখ রাঙাচ্ছিল। তবে অবশেষে টানা চার পরাজয়ের পর মিরপুরে জয়ের হাসি দেখলো মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানরা।

৭৪ রানের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। আজকের ম্যাচে ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা — যা আধুনিক ওয়ানডে ক্রিকেটে খুব একটা বড় লক্ষ্য নয়। তবে উইকেট সহায়ক হওয়ায় ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।

উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে সহজ জয় আশা জাগায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং যখন ব্যাট চালাচ্ছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে, তখনই শুরু হয় রিশাদের ম্যাজিক। মিরপুরের কালো উইকেটে ঘূর্ণির জাদু ছড়িয়ে ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার একে একে তুলে নেন প্রথম পাঁচটি উইকেট।

১ উইকেটে ৭৯ রান থেকে ৯২ রানে ৫ উইকেট হারানো — ম্যাচের মোড় ঘুরে যায় সেখানেই।
শেষ পর্যন্ত মাত্র ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ।

এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইভ উইকেট হোল, সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ডও। বাংলাদেশের ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন রিশাদের। আগের রেকর্ড ছিল রাজিন সালেহর, যিনি ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

এছাড়া, বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার ইতিহাসও গড়েছেন তিনি। দেশের হয়ে এ রেকর্ডের তালিকায় তার আগে ছিলেন শুধু তিন পেসার — মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০৭ রানে অলআউট হয়।
বাংলাদেশের ইনিংসে ফিফটি করেন তাওহিদ হৃদয় (৫১), অভিষেকে দারুণ ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন (৪৬)। এছাড়া ২০০ স্ট্রাইক রেটে ২৬ রান করেন রিশাদ হোসেন।

এই জয়ে ওয়ানডেতে আত্মবিশ্বাস ফিরে পেলো বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রিশাদের ঘূর্ণিতে কাবু ওয়েস্ট ইন্ডিজ, জয় উদযাপনে মিরপুর মাতলো টাইগাররা

রিশাদের রেকর্ড বোলিংয়ে বড় জয় বাংলাদেশের — ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে টাইগাররা

আপডেট সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫