চট্টগ্রাম ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধানসিঁড়ি ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে জনগণের পক্ষে ভোট দেয়ার আহ্বান

ঝালকাঠিতে বিএনপির মতবিনিময় সভা: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: 

সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে ঝালকাঠিতে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায়।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় চরবাটারা কান্দায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন।

সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল হিসেবে সব সময় কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগণের পাশে থেকেছে এবং তাদের অধিকার আদায়ে কাজ করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, নারীদের কর্মসংস্থান, বেকার যুবকদের জন্য কর্মপ্রশিক্ষণ ও চাকরির সুযোগ সৃষ্টি এবং শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেয়া হবে।

প্রধান অতিথি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “ধানসিঁড়ি ইউনিয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা। তিনি নিজ হাতে জনতার সঙ্গে স্বেচ্ছাশ্রমে ধানসিঁড়ি নদী খনন করেছিলেন। বিএনপি সবুজ ও স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে থেকে ভোট দিন, বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনুন।”

অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানসিঁড়ি ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে জনগণের পক্ষে ভোট দেয়ার আহ্বান

ঝালকাঠিতে বিএনপির মতবিনিময় সভা: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫