চট্টগ্রাম ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

‘ইসলামের নামে রাজনীতি নয়’—পটিয়ায় বক্তব্য রাখলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ

পটিয়ায় দুই ঐতিহ্যবাহী মাদ্রাসা পরিদর্শনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ: ধর্মের নামে রাজনীতি নয়

ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়া উপজেলার দুই ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান—আল ইসলামিয়া আল জমিরিয়া মাদ্রাসা ও আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা—পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গত ১৬ অক্টোবর সকালে এই দুই প্রতিষ্ঠানে সফর করেন তিনি।

পরিদর্শনকালে সালাউদ্দিন আহমদ বলেন, “কোনো রাজনৈতিক দলের নামে ইসলাম ব্যবহার করলেই ইসলাম নিজের হয়ে যায় না। রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। কেউ যেন ক্ষমতার লোভে বা দুনিয়াবি উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করে।” তিনি আরও বলেন, “কেউ কেউ বলেন, অমুক দল হারলে ইসলাম হারবে—নাউজুবিল্লাহ, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ইসলাম কোনো দলের একচেটিয়া সম্পদ নয়।”

তিনি প্রথমে সকাল ১০টায় জিরি মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর কবর জিয়ারত শেষে পটিয়া মাদ্রাসার উদ্দেশে রওনা দেন।

দুপুর ১টার দিকে পটিয়া মাদ্রাসায় পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান। দুপুরের নামাজ শেষে আল জামিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খোবাইব বিন তৈয়ব (রহ.), হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, সাইফুদ্দিন সালাম মিঠু, এনামুল হক এনাম, সাবেক যুবদল সভাপতি বদরুল খায়ের, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর সদস্য সচিব গাজী আবু তাহের ও চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘ইসলামের নামে রাজনীতি নয়’—পটিয়ায় বক্তব্য রাখলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ

পটিয়ায় দুই ঐতিহ্যবাহী মাদ্রাসা পরিদর্শনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ: ধর্মের নামে রাজনীতি নয়

আপডেট সময় : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫