চট্টগ্রাম ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা, উন্নয়ন বঞ্চনার অবসানে দৃঢ় প্রতিজ্ঞা বিএনপি নেতার

ছাতক-দোয়ারায় ১৬ বছর উন্নয়ন বঞ্চিত, ধানের শীষ বিজয়ী হলে শান্তির শহর গড়ব: মিজানুর রহমান চৌধুরী মিজান

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যে বিশাল গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে শহরের মড়ল কমিউনিটি সেন্টার থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত মিছিল বের করা হয়। বিএনপির নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শহরজুড়ে শ্লোগানে মুখরিত করে তোলে।

ট্রাফিক পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং পরিচালনা করেন বিএনপি নেতা আবু সুফিয়ান ও পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহিদুর রহমান সোহেল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

তিনি বলেন,

> “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাতক-দোয়ারা ১৬ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমরা শান্তির শহর গড়ে তুলতে সক্ষম হব।”

তিনি আরও বলেন,

> “সন্ত্রাস, চাঁদাবাজির দিন শেষ। জনগণ আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করলে আমি তাদের ঋণ শোধ করতে সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে — সবাইকে সতর্ক থাকতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, জয়নাল আবেদীন মহি, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নূরুল হক, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন সালমান, ছালিক মিয়া চৌধুরী রুকন, আশরাফুল হক খেলন, সাবেক পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খছরু, হাজী আব্দুস সামাদ, বিএনপি নেতা শংকর কুমার দাস, সাদিক মিয়া মেম্বার, হাজী নিজাম উদ্দিন, ফারুক মিয়া মেম্বার, জহির আহমদ চৌধুরী, আব্দুর রশিদ প্রমুখ।

এছাড়াও ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ ও সদস্য কে এম সিরাজুল ইসলাম সিরাজ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়।

প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন, যা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা, উন্নয়ন বঞ্চনার অবসানে দৃঢ় প্রতিজ্ঞা বিএনপি নেতার

ছাতক-দোয়ারায় ১৬ বছর উন্নয়ন বঞ্চিত, ধানের শীষ বিজয়ী হলে শান্তির শহর গড়ব: মিজানুর রহমান চৌধুরী মিজান

আপডেট সময় : ০৮:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫