চট্টগ্রাম ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়নের কঠোর অভিযান

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে এক কোটি ৭৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন-১০। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানসহ ৯০১টি ভারতীয় উন্নতমানের শাড়ি ও ১,৪৯৭টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব পণ্য শুল্ক আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক, স্বর্ণ, মোবাইল ও পোশাকসহ বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্যের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়নের কঠোর অভিযান

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে এক কোটি ৭৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫