চট্টগ্রাম ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাড়াকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ড, তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হাতে প্রাণ গেল যাত্রী ইলিয়াসের

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা: তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় যাত্রী ইলিয়াসের মৃত্যু, এক আসামি গ্রেফতার

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিচন্তপুর দোকানপাড় এলাকায় তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহতের নাম মোঃ ইলিয়াস হায়দার শেখ (৪৫)। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দশদ্রোন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের ৩৯৩ নম্বর বাসে ওঠেন। বাসটি নিচন্তপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্টাকটরদের তর্ক শুরু হয়। এক পর্যায়ে কন্টাকটর মিলন, হেলপার তুফান (পিতা: মোঃ মোস্তফা, জেলা রাজশাহী, বর্তমান ঠিকানা: কালামপুর) ও ড্রাইভার আলামিন মিলে ইলিয়াস হায়দারকে বেধড়ক মারধর করে বাস থেকে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার এ.এস.আই রাসেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেন। তবে কন্টাকটর মিলন ও ড্রাইভার আলামিন এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত বাসটির মালিকের নাম আলমগীর বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভাড়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাড়াকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ড, তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হাতে প্রাণ গেল যাত্রী ইলিয়াসের

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা: তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় যাত্রী ইলিয়াসের মৃত্যু, এক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫