চট্টগ্রাম ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে আলোচনা সভা ও র‌্যালি — স্থানীয় কৃষকদের টেকসই কৃষি উদ্যোগের আহ্বান

হরিরামপুর চরাঞ্চলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: জৈব কৃষিতে টেকসই উন্নয়নের বার্তা

মুকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালন করা হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ‘এরশাদ মুন্সীর বাড়িতে’ দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ও নটাখোলা নারী উন্নয়ন সংগঠন। বাস্তবায়নে সহযোগিতা করে বেসরকারি গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক (BARCIK)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের পরিচালক এরশাদ মুন্সী।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোতোলেব হোসেন,
স্বাস্থ্য সহকারী ফরহাদ শিকদার,
নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম,
সদস্য জুলেখা আক্তার,
বারসিক ঘিওর উপজেলা প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার,
বারসিক হরিরামপুর প্রোগ্রাম অফিসার মুকতার হোসেনসহ স্থানীয় কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও নারী প্রতিনিধিগণ।

অংশগ্রহণকারীরা রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব, শিশু ও নারীর স্বাস্থ্য সুরক্ষা, জৈব কৃষির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা রাসায়নিক বিষ ও ক্ষতিকর উপকরণের ব্যবহার নিষিদ্ধের দাবি জানান এবং জৈব সার ও স্থানীয় জাতের বীজ ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষির আহ্বান জানান।

বক্তারা বলেন, রাসায়নিক বিষ ব্যবহারে শুধু মানুষ নয়, পরিবেশ ও প্রাণবৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
তাই স্থানীয় কৃষক সমাজকে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও বীজ সংরক্ষণ উদ্যোগে এগিয়ে আসতে হবে।

হরিরামপুর উপজেলার চরাঞ্চল লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগর ইউনিয়নগুলো দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
প্রতি বছর বন্যা, খরা, অতিবৃষ্টি ও নদীভাঙনের কারণে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয় কৃষকরা মিশ্র ফসল, আগাম জাতের ধান, ভার্মি কম্পোস্ট ব্যবহার ও স্থানীয় বীজ ব্যাংক তৈরি করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য হলো— স্থানীয়ভাবে টেকসই কৃষি উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
তারা সরকারের কাছে জৈব কৃষি প্রশিক্ষণ, বীজ সংরক্ষণ ও কৃষি উপকরণ সহায়তা বাড়ানোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে আলোচনা সভা ও র‌্যালি — স্থানীয় কৃষকদের টেকসই কৃষি উদ্যোগের আহ্বান

হরিরামপুর চরাঞ্চলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: জৈব কৃষিতে টেকসই উন্নয়নের বার্তা

আপডেট সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫