চট্টগ্রাম ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সরকারের প্রণোদনা কর্মসূচিতে ভোলাহাটের ৬২৫ কৃষক পেলেন বীজ ও সার সহায়তা

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহ জালাল, সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম এবং আরডিও মোঃ সবুজ আলী।

প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৬২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২০০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ এবং ৪২৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বসতবাড়িতে চাষের জন্য প্রতিজন কৃষককে ৯ প্রকার শাকসবজির বীজ (বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক ইত্যাদি) সমন্বিত ৫০০ গ্রাম ওজনের প্যাকেট প্রদান করা হয়। আর মাঠে চাষের জন্য প্রতিজন কৃষককে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া ও শসার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, কৃষকরা সঠিকভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন।”

এসময় স্থানীয় কৃষকরা সরকারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহিত হওয়ার কথা জানান।

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

  1. সুন্দর হয়েছে নিউজের সার্বিক দিক। ধন্যবাদ সম্পাদক ও ধন্যবাদ সারাদেশ’৭১ এর কলাকুশলীদের। দোয়া ও শুভকামনা রইলো সকলের প্রতি। সারাদেশ’৭১ আরো একধাপ এগিয়ে যাক। এই প্রতি্যাশায়…

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারের প্রণোদনা কর্মসূচিতে ভোলাহাটের ৬২৫ কৃষক পেলেন বীজ ও সার সহায়তা

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১১:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫