চট্টগ্রাম ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ – আমতলী-পটুয়াখালী মহাসড়কে ট্র্যাজেডি

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহাগ (৩৫), তিনি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ ও চালক সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিউবওয়েল মালামালবোঝাই একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান এবং চালক সাইদুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
আহত সাইদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ – আমতলী-পটুয়াখালী মহাসড়কে ট্র্যাজেডি

আপডেট সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫