চট্টগ্রাম ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের তৎপরতায় অভিযুক্ত যুবক আটক

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা তোলায় যুবক আটক, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, সুন্দরগঞ্জ
  • আপডেট সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): জাতীয় পতাকার মর্যাদা অবমাননার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

ভিডিওটিতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা স্থাপনের ফ্ল্যাগস্ট্যান্ডে সুতা বেঁধে জুতা উপরে তুলছেন। পাশে আরও কয়েকজন বিষয়টি উপভোগ করছেন, এবং পেছনে বাজছে জাতীয় সংগীত। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে শনাক্ত করে আটক করে। আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ঘটনা সম্পর্কে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন,

কাউকে ছাড় দেওয়া হবে না, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, জাতীয় পতাকার প্রতি এমন আচরণ দেশের মর্যাদার প্রতি অবমাননা। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের তৎপরতায় অভিযুক্ত যুবক আটক

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা তোলায় যুবক আটক, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫