চট্টগ্রাম ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ব্রিজের নিচে অবৈধ পাকা দেয়াল ভেঙে জলাবদ্ধতা নিরসন করল উপজেলা প্রশাসন

কোটালীপাড়ায় ব্রিজের নিচের অবৈধ বাঁধ অপসারণে স্বস্তিতে পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লেবুবাড়ি গ্রামের ব্রিজের নিচে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ নেতৃত্বে এক অভিযান চালিয়ে ওই বাঁধ অপসারণ করা হয়।

অবৈধ বাঁধের কারণে দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় থাকা অর্ধশতাধিক পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী কিছু ঘের মালিক ব্রিজের নিচে পাকা দেয়াল দিয়ে পানি আটকিয়ে মাছ চাষ করছিল। ফলে জলাবদ্ধতায় বহু পরিবার বছরের পর বছর চরম দুর্ভোগে ছিল।

এক ভূক্তভোগী জানান, “আমরা জিম্মি হয়ে ছিলাম ওই প্রভাবশালীদের কাছে। ভয় পেয়ে কিছু বলতে পারিনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করি।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, “বর্ষার সময় জলাভূমিতে অবৈধভাবে মাছের ঘের তৈরি করে স্থানীয় একটি মহল। এতে প্রায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় ছিল এবং তাদের বাড়ির পাড়গুলো ধসে পড়ছিল।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, “উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক স্যারের নির্দেশনায় অভিযোগের সত্যতা পেয়ে ব্রিজের নিচের অবৈধ পাকা বাঁধ ভেঙে দেওয়া হয়। জনদুর্ভোগ রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্রিজের নিচে অবৈধ পাকা দেয়াল ভেঙে জলাবদ্ধতা নিরসন করল উপজেলা প্রশাসন

কোটালীপাড়ায় ব্রিজের নিচের অবৈধ বাঁধ অপসারণে স্বস্তিতে পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

আপডেট সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫