চট্টগ্রাম ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আশাশুনিতে প্রশাসনিক নতুন দায়িত্ব ও মুক্তিযোদ্ধার শেষ বিদায় একদিনে

আশাশুনিতে নবাগত এসিল্যান্ড ফয়সাল আহমেদের যোগদান ও বীর মুক্তিযোদ্ধা সায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা):
সাতক্ষীরার আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন মোঃ ফয়সাল আহমেদ।
রবিবার (১২ অক্টোবর) বিকালে তিনি তার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফয়সাল আহমেদ এর আগে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় কর্মরত ছিলেন। তার জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় এসিল্যান্ড ফয়সাল আহমেদ অতিরিক্তভাবে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বও পালন করছেন। দীর্ঘদিন ধরে এসিল্যান্ডের পদ শূন্য থাকায় অফিসের প্রশাসনিক কাজে নানা জটিলতা দেখা দিয়েছিল, যা এখন অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

যোগদানকালে উপস্থিত ছিলেন এসিল্যান্ড অফিসের ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ। নবাগত এসিল্যান্ড সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

অন্যদিকে, আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়েদ আলী ফকির (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাদ জোহর তেঁতুলিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনিতে প্রশাসনিক নতুন দায়িত্ব ও মুক্তিযোদ্ধার শেষ বিদায় একদিনে

আশাশুনিতে নবাগত এসিল্যান্ড ফয়সাল আহমেদের যোগদান ও বীর মুক্তিযোদ্ধা সায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫