নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গ্রামীণ উদ্যোক্তাদের ভূমিকা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার
রাজাপুরে গালুয়া গ্রামের গরুর খামার পরিদর্শন করলেন ড. জিয়াউদ্দিন হায়দার
মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের “জেনারেল এগ্রি ফার্ম” পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।
শুক্রবার সকালে তিনি খামারটি ঘুরে দেখেন এবং খামারের উৎপাদন ব্যবস্থা, গবাদিপশুর যত্ন-আত্তি, ও আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে খামার মালিক মাহফুজা আক্তার রুনা-র সঙ্গে মতবিনিময় করেন।
“গ্রামীণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করছে। কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” — ড. জিয়াউদ্দিন হায়দার
স্থানীয় উদ্যোক্তারা জানান, গালুয়া গ্রামের এই ফার্মটি এলাকায় দুধ উৎপাদন, গবাদিপশু পালন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।















