বক্তারা বলেন—সমাজে শান্তি প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই মূল শক্তি।
ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত: শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতার আহ্বান
- আপডেট সময় : ০৮:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহবায়ক ছাতক উপজেলা যুবদল ও বর্তমান আহবায়ক ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি; হীরা মিয়া, সভাপতি দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি; হাফিজ আনসার উদ্দিন, চৌকা পয়েন্ট জামে মসজিদের ইমাম; পলি দে, দক্ষিণ খুরমা ইউপির সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ প্রমুখ।
বক্তারা বলেন, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব। তারা জনগণের সহযোগিতায় চুরি, ডাকাতি, গরু চুরি, মাদক ব্যবসা, নারী নির্যাতন, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় এলাকাবাসী ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানকে আন্তরিক অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে দক্ষিণ খুরমা ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।














