চট্টগ্রাম ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুমিল্লায় মানবাধিকারকর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যা ও গুমের হুমকি — প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী

“মাস্টরের পুত সাংবাদিকটারে দুনিয়ার থেকে এক্সপোর্ট কইরা দেমু”— কুমিল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির সন্তান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। “মাস্টরের পুত সাংবাদিকটারে দুনিয়ার থেকে এক্সপোর্ট কইরা দেমু”— এমন ভয়ঙ্কর হুমকি দেওয়ার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুভ্র জানান, গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাসা ইসলামপুর মহল্লার জজ কোর্ট সংলগ্ন এলাকায় ফেরার সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি তার পথরোধ করে প্রাণনাশের হুমকি দেয়। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে শুভ্রকে বলেন— “মামলা তুলছ না কেন? তুলস না তো দুনিয়ার থাইক্কা এক্সপোর্ট কইরা দিমু।”

উল্লেখ্য, সাংবাদিক শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৪১/৮৫০, তারিখ ১৪.১১.২০২৪—এর এজহারভুক্ত আসামিদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এসব আসামি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, নাশকতা ও অপতৎপরতায় জড়িত, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সাংবাদিক শুভ্র আরও বলেন,

“আমি প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত মোটরসাইকেলযোগে অজ্ঞাত ব্যক্তিরা আমাকে ফলো করছে।”

তিনি অভিযোগ করেন, আসামিপক্ষের কয়েকজন নারী-পুরুষ প্রশাসনের পরিচয় ব্যবহার করে সামাজিকভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে নাশকতা ঘটানোর চেষ্টা করছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

“সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রর দায়ের করা মামলার বেশিরভাগ আসামি এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর উপর এমন প্রকাশ্য হুমকি দেশের আইনের প্রতি চরম অবজ্ঞা। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লায় মানবাধিকারকর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যা ও গুমের হুমকি — প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী

“মাস্টরের পুত সাংবাদিকটারে দুনিয়ার থেকে এক্সপোর্ট কইরা দেমু”— কুমিল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

আপডেট সময় : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫