চট্টগ্রাম ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে ক্রীড়া ও সৌহার্দ্যের এক অনন্য আয়োজন

সিলেটে সাংবাদিকদের অংশগ্রহণে ৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ

মনসুর আহমদ শাপলু
  • আপডেট সময় : ০৫:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি:
সিলেটে সাংবাদিকদের অংশগ্রহণে ৩৬ জুলাই উপলক্ষে বিগ সিক্স ইনডোর ফুটবল মাঠে এক উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন প্রেসক্লাব ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা দল গঠন করে এই টুর্নামেন্টে অংশ নেন। দিনব্যাপী আয়োজিত এ খেলায় সাংবাদিকদের মধ্যে দেখা যায় অসাধারণ টিমওয়ার্ক, খেলাধুলার চেতনা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

এই টুর্নামেন্টে অংশ নেয়— সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা, অনলাইন প্রেসক্লাব, মোবাইল প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের দল। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও দক্ষ টিমওয়ার্ক মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা দলের নেতৃত্বে ছিলেন কামাল খান, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। দলের সদস্য হিসেবে অংশ নেন মুস্তাক আহমদ, শিহাব উদ্দিন, এইচ. এম. দেলোয়ার, তাবারাক আলী, অমিত মল্লিক, শোয়েব আহমদ, কামরুল ইসলাম, মনসুর আহমদ শাপলু, লাহিল, শারুফ উদ্দিন, এনাম উদ্দিন প্রমুখ।

আয়োজকরা জানান, সাংবাদিকরা প্রতিদিন নানা দায়িত্ব পালন করেন। তাই শারীরিক ও মানসিক সতেজতা ফিরিয়ে আনতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বৃদ্ধি করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। খেলাধুলার মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পেশাগত জীবনের বাইরে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।”

দিনব্যাপী টুর্নামেন্ট শেষে অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে সাংবাদিক শাহান উদ্দিন নাজু ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে ক্রীড়া ও সৌহার্দ্যের এক অনন্য আয়োজন

সিলেটে সাংবাদিকদের অংশগ্রহণে ৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : ০৫:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫