চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চৌহালীতে স্ত্রী হত্যার পর দাফনের আগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এলাকায় উত্তেজনা

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, জানাজার সময় দাফনের আগে স্বামী গ্রেপ্তার সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ প্রতিনিধি | সারাদেশ ৭১ নিউজ

সিারাজগঞ্জের চৌহালী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জানাজা শেষে দাফনের প্রস্তুতিকালে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর জাজুরিয়া গ্রামে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেপ্তারকৃত স্বামীর নাম আরব আলী (৩৬), তিনি ওই গ্রামের দানেজ আলীর ছেলে। নিহত স্ত্রী আরজিনা (৩০) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেতুয়াজানি গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রায় ১৩ বছর আগে আরব আলী আরজিনাকে বিয়ে করেন। দুই বছর আগে একই এলাকার স্বপ্না নামের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

ওসি আরও জানান, তিন মাস আগে আরব আলী লক্ষাধিক টাকার বিনিময়ে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন, যা প্রথম স্ত্রীর পরিবারের কাছ থেকেই নেওয়া হয়েছিল। এরপরও পারিবারিক ঝগড়া অব্যাহত ছিল।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক পর্যায়ে আরব আলী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে রাতেই পরিবারের সদস্যদের বলেন, আরজিনা ‘স্ট্রোকে’ মারা গেছেন। এমনকি মাথায় পানি ঢেলে মৃত্যুর নাটক সাজানো হয়।

রোববার (৫ অক্টোবর) জানাজার পর দাফনের প্রস্তুতি চলাকালীন সময়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ দাফন বন্ধ করে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় নিহতের চাচা বাদশা মিয়া বাদী হয়ে স্বামী আরব আলীসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চৌহালীতে স্ত্রী হত্যার পর দাফনের আগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ, এলাকায় উত্তেজনা

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, জানাজার সময় দাফনের আগে স্বামী গ্রেপ্তার সিরাজগঞ্জে

আপডেট সময় : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫