চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

‘বদলে যাবো আমরা, বদলে যাবে দেশ’—স্লোগানে শ্রীপুরে আকন্দ ফাউন্ডেশনের পরিবেশ সচেতনতা কার্যক্রম

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আকন্দ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান: পরিবেশ সচেতনতায় তরুণদের অংশগ্রহণ

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নিচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে অভিযান শুরু হয়। এ সময় স্থানীয় সচেতন নাগরিক ফোরামের সহযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও ময়লা-আবর্জনা সঠিকভাবে ব্যবস্থাপনার বার্তা ছড়িয়ে দেন।

আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, “বদলে যাবো আমরা, বদলে যাবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে আমরা পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছি। সবার সহযোগিতা পেলে আগামীতে শ্রীপুরকে একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, “প্রত্যেক নাগরিকের উচিত নিজের আশপাশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা। একসঙ্গে কাজ করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

পরিচ্ছন্নতা অভিযান শেষে উপস্থিত স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা আকন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘বদলে যাবো আমরা, বদলে যাবে দেশ’—স্লোগানে শ্রীপুরে আকন্দ ফাউন্ডেশনের পরিবেশ সচেতনতা কার্যক্রম

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আকন্দ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান: পরিবেশ সচেতনতায় তরুণদের অংশগ্রহণ

আপডেট সময় : ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫