চট্টগ্রাম ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

উপজেলা প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত জমিতে শুরু হচ্ছে মাঠ নির্মাণ কার্যক্রম

লৌহজংয়ে ১.০৪ একর সরকারি জমি উদ্ধার, নির্মিত হচ্ছে নতুন খেলার মাঠ

শেখ মোঃ লিখন, লৌহজং প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই—এই লক্ষ্যেই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও এলাকায় ১.০৪ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই জমিতে শীঘ্রই একটি আধুনিক খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল হয়ে ছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে জায়গাটি পুনরুদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এলাকাবাসী আশা করছে, মাঠটি নির্মিত হলে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে, পাশাপাশি মাদকসহ সামাজিক অপরাধ রোধে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন বলেন, “খুব শিগগিরই উদ্ধারকৃত জায়গায় একটি খেলার মাঠ নির্মাণ করা হবে। বর্তমান প্রজন্ম মোবাইল ও নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে। আমরা চাই, যুব সমাজ মাঠে ফিরে আসুক, খেলাধুলায় যুক্ত হোক—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত মাঠ নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত জমিতে শুরু হচ্ছে মাঠ নির্মাণ কার্যক্রম

লৌহজংয়ে ১.০৪ একর সরকারি জমি উদ্ধার, নির্মিত হচ্ছে নতুন খেলার মাঠ

আপডেট সময় : ০৬:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫