চট্টগ্রাম ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ছুরি, রশি ও মোবাইল; আটক তিনজনের বিরুদ্ধে মামলা

ফেনীতে অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ আটক ৩ জন

আলেয়া আক্তার,স্টাফ রিপোর্টার।
  • আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি, ফেনী 

ফেনীর ছাগলনাইয়ায় একটি অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তল্লাশি চালিয়ে ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’-লেখা অ্যাম্বুলেন্স থেকে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপচালক মো. রাসেল (২৩) এবং একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আটক ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকই এই দলের মূলহোতা বলে জানা গেছে।

এই ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ছুরি, রশি ও মোবাইল; আটক তিনজনের বিরুদ্ধে মামলা

ফেনীতে অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ আটক ৩ জন

আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫