চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চিকিৎসক সংকট, অপারেশন থিয়েটার বন্ধ ও যন্ত্রপাতি অচলাবস্থায় স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে ছাত্র-জনতার দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে স্থানীয় ছাত্র-জনতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে এই হাসপাতালের উপর। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার, অচল আলট্রাসনোগ্রাম মেশিন, প্যাথলজিক্যাল টেস্টের সীমাবদ্ধতা, পর্যাপ্ত ওষুধ সংকট এবং ডিজিটাল এক্সরে না থাকা—সব মিলিয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে হাসপাতালটি।

আন্দোলনকারীরা স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ব্যানারে ১০ দফা দাবি পেশ করেছেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১️⃣ শূন্যপদে এমবিবিএস চিকিৎসক নিয়োগ,
২️⃣ বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করে সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন করা,
৩️⃣ অচল আলট্রাসনোগ্রাম মেশিন সচল করা,
৪️⃣ নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ,
৫️⃣ প্যাথলজিক্যাল টেস্ট ও রক্ত পরিসঞ্চালন চালু করা,
৬️⃣ বিকল্প বিদ্যুৎ ও সোলার সিস্টেম স্থাপন,
৭️⃣ পানির ফিল্টার সচল করা,
৮️⃣ সরকারি ঔষধ সরবরাহ নিশ্চিত করা,
৯️⃣ নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা এবং
বরিশালে অপ্রয়োজনীয় রোগী রেফার বন্ধ করে হয়রানি বন্ধ করা।

স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের স্থানীয় নেতা মো. বালী তাইফুর রহমান তূর্য জানান, “যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া যাবে, ততদিন এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মনে করেন, সরকারের দ্রুত পদক্ষেপ ও সঠিক তদারকি হলে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চিকিৎসক সংকট, অপারেশন থিয়েটার বন্ধ ও যন্ত্রপাতি অচলাবস্থায় স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে ছাত্র-জনতার দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ১২:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫