চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে উত্তেজনা, ঠিকাদারের পাল্টা দাবি

ফরিদপুরে ৪.৭৫ কিমি রাস্তা সংস্কার নিয়ে বিরোধ: ঠিকাদার–সাব ঠিকাদারের পাল্টাপাল্টি অভিযোগ

আব্দুল মতিন মুন্সী (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুতালিয়া থেকে জয়পাশা পর্যন্ত ৪.৭৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ নিয়ে দেখা দিয়েছে তীব্র বিরোধ। ঠিকাদার ও সাব-ঠিকাদার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

ঠিকাদারের অভিযোগ, সাব ঠিকাদার মিরাজ মিনা রাস্তার এজিংয়ের ইট ও ডাবলু বিএম খোয়া নিম্নমানের দিয়েছেন, যার কারণে কাজের মান নিয়ে সমস্যা দেখা দেয়। এর জেরে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঠিকাদার আরও জানান, রাস্তার পাশের মাটির কাজের ১৮ লক্ষ টাকার প্রকল্পে হস্তক্ষেপের চেষ্টা করেন মিরাজ মিনা। কাজ না পেয়ে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন।

গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরাজ মিনা ও তাঁর সমর্থকরা বন্ডপাশা গ্রামে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এবং দ্রুত তদন্তের দাবি জানান।

অন্যদিকে, ঠিকাদার বাবলু দাবি করেন, “রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি হচ্ছে না। সাব ঠিকাদার মিরাজ মিনা নিম্নমানের ইট ও খোয়া সরবরাহ করায় কাজের সমস্যা হয়েছিল। বর্তমানে কাজ চলমান এবং নিয়ম মেনে সম্পন্ন হবে।”

উপজেলা প্রকৌশলী পূর্ণানন্দ সাহা বলেন, “রাস্তার কাজ এখনো শেষ হয়নি। কাজের গুণগত মান নিশ্চিত করতে নজরদারি চলছে। কাজের শেষে অনিয়ম প্রমাণিত হলে বিল প্রদান করা হবে না।”

স্থানীয় এলাকাবাসী দ্রুত এই রাস্তা সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন, যাতে গ্রামীণ জনসাধারণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে উত্তেজনা, ঠিকাদারের পাল্টা দাবি

ফরিদপুরে ৪.৭৫ কিমি রাস্তা সংস্কার নিয়ে বিরোধ: ঠিকাদার–সাব ঠিকাদারের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫