চট্টগ্রাম ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বাঁকা রাস্তায় বারবার দুর্ঘটনা, স্থানীয়দের রোড সাইনবোর্ড স্থাপনের দাবি

দুর্গাপুরে সিএনজি-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৩ জন, বাঁকা পথে দুর্ঘটনা বাড়ছে প্রতিদিন

মোঃ মোমিন জাদরান, রাজশাহী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষ্মিদ্র লক্ষ্মীপুর এলাকায় আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন — সিমা বেগম (৪৫), স্বামী জাহাঙ্গীর, গ্রামের কিশোরপুরের নজরুল ইসলাম (৪০), পিতা মোহসিন, এবং শ্রীধরপুরের জহুরুল ইসলাম (৩০), পিতা বায়জিদ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে কানপাড়া যাওয়ার পথে সিএনজিটি একটি ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আরেকটি ভ্যান চলে আসে। ফলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

এলাকার বাসিন্দারা জানান, দুর্গাপুর-কানপাড়া রোডের ওই বাঁকা পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিগত কয়েক বছরে এখানে অন্তত ২০–২৫টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রাণহানির ঘটনাও রয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, “এই বাঁকা রাস্তায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নিয়ে রোড সাইনবোর্ড বা সতর্কীকরণ চিহ্ন বসায়, তাহলে অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।”

উল্লেখ্য, মাত্র এক মাস আগে একই রোডে সিএনজি ও নসিমনের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছিলেন। দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে স্কুল-কলেজের সামনে, প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, যা স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাঁকা রাস্তায় বারবার দুর্ঘটনা, স্থানীয়দের রোড সাইনবোর্ড স্থাপনের দাবি

দুর্গাপুরে সিএনজি-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৩ জন, বাঁকা পথে দুর্ঘটনা বাড়ছে প্রতিদিন

আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫