চট্টগ্রাম ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা ভঙ্গ করে চলছে চিকিৎসা কার্যক্রম, ক্ষোভ স্থানীয়দের

হরিরামপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অমান্য করে চলছে চিকিৎসা: ডাঃ রিজওয়ান বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে এম.বি.বি.এস (পি.জি.টি মেডিসিন) ও ডি.এম.ইউ (অন কোর্স) ডিগ্রি প্রাপ্ত ডাঃ রিজওয়ান বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাধারণ ঠান্ডা, জ্বর বা কাশি-এর রোগীদের অপ্রয়োজনীয়ভাবে এন্টিবায়োটিক, স্টেরয়েড ও ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ দিচ্ছেন—যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ডাঃ রিজওয়ান বিশ্বাস রোগী দেখার সময় কোনো পরীক্ষা-নিরীক্ষা বা শারীরিক পর্যবেক্ষণ ছাড়াই প্রেসক্রিপশন লিখে দেন। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব রোগীকেই প্রায় একই ধরনের ওষুধ দিয়ে থাকেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করে বলেন, অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহার এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স তৈরি করে, যা ভবিষ্যতে সাধারণ রোগকেও জটিল অবস্থায় নিয়ে যেতে পারে। এতে মৃত্যু ঝুঁকি বাড়ে, ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়।

আরও উদ্বেগজনক বিষয় হলো, শিশুদের দ্রুত সারানোর নামে স্টেরয়েড প্রয়োগ করা হচ্ছে, যা শিশুদের হাড় দুর্বলতা, কিডনি ও লিভারের জটিলতা এমনকি পঙ্গুত্বের ঝুঁকি তৈরি করছে।

এক ভুক্তভোগী অভিভাবক বলেন, “ডাঃ রিজওয়ান মাত্র ১০০ টাকা ভিজিট নেন, কিন্তু এমন ওষুধ দেন যা না খেলে আমার বাচ্চা এখন আর সুস্থ থাকে না।”

মানিকগঞ্জ মেডিকেল কলেজের এক শিশু বিশেষজ্ঞ জানান, “অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারে শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন।”

অভিযুক্ত ডাঃ রিজওয়ান বিশ্বাস অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিয়ম মেনে চিকিৎসা প্রদান করি।”

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ.কে.এম কাজী রাসেল বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অমান্য করে চিকিৎসা দেওয়া বেআইনি। তবে এমবিবিএস ডাক্তারদের অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করতে হয়।”

এ বিষয়ে জেলা সিভিল সার্জন অফিস জানায়, “আমরা বিষয়টি তদন্ত করছি। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালার বাইরে কোনো চিকিৎসা সেবা প্রদান আইনত দণ্ডনীয়।”

স্থানীয় সচেতন মহল দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছে, যাতে শিশু ও সাধারণ রোগীদের জীবনের ঝুঁকি কমে এবং চিকিৎসা সেবা সুষ্ঠু হয়।

নিউজটি শেয়ার করুন

One thought on “হরিরামপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অমান্য করে চলছে চিকিৎসা: ডাঃ রিজওয়ান বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ

  1. অবিলম্বে এদের বিরুদ্ধ একশন নেওয়া উচিত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা ভঙ্গ করে চলছে চিকিৎসা কার্যক্রম, ক্ষোভ স্থানীয়দের

হরিরামপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অমান্য করে চলছে চিকিৎসা: ডাঃ রিজওয়ান বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫