চট্টগ্রাম ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বৃষ্টিতে ভেসে যাচ্ছে নতুন নির্মিত ইট সলিং রাস্তা, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা

হরিরামপুরে বাহিরচর মধ্যপাড়া নতুন মসজিদ সংলগ্ন ইট সলিং রাস্তায় বেহাল দশা, কর্তৃপক্ষের নেই উদ্যোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর মধ্যপাড়া নতুন মসজিদ সংলগ্ন ইট সলিং (এডিপি প্রকল্পভুক্ত) রাস্তাটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সরাসরি গিয়ে দেখা যায়, প্রায় ২০০ ফুট নতুন নির্মিত রাস্তাটির বিভিন্ন স্থানে ইট ধ্বসে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার বালু ধুয়ে যাচ্ছে এবং বাধাই করা ইট উঠে যাচ্ছে। ফলে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি নির্মাণের সময় প্রয়োজনের তুলনায় বালু কম দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা কাজের সময় কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম বালু ঠিকমতো দেওয়া হচ্ছে না, কিন্তু তারা কর্ণপাত করেনি।”

মাত্র এক মাস আগেই নতুন করে নির্মিত রাস্তাটি বর্তমানে ভয়াবহ অবস্থায় রয়েছে। প্রকল্পের এডিপি বরাদ্দ ছিল ৫ লক্ষ টাকা। কিন্তু এত অল্প সময়েই রাস্তার এই বেহাল দশা স্থানীয়দের মনে প্রশ্ন তুলেছে — বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না।

এলাকার সচেতন মহলের দাবি, “দুর্নীতি ও অনিয়ম বন্ধে দ্রুত স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। নয়তো সরকারি অর্থ অপচয় হবে এবং প্রকৃত উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।”

এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৃষ্টিতে ভেসে যাচ্ছে নতুন নির্মিত ইট সলিং রাস্তা, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা

হরিরামপুরে বাহিরচর মধ্যপাড়া নতুন মসজিদ সংলগ্ন ইট সলিং রাস্তায় বেহাল দশা, কর্তৃপক্ষের নেই উদ্যোগ

আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫