চট্টগ্রাম ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দরিদ্র আছিয়া বেগমের শোকাহত পরিবারের পাশে মানবিক সহায়তা ইউএনওর

কোটালীপাড়ায় সন্তানহারা মা আছিয়া বেগমের পাশে দাঁড়ালেন ইউএনও মাসুম বিল্লাহ

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানহারা মা আছিয়া বেগমের খোঁজ নিতে তারাশী গ্রামে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুম বিল্লাহ। শনিবার সন্ধ্যায় শোকাহত আছিয়া বেগমের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আছিয়া বেগমের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া ছেলে জোনায়েদ শেখ। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

স্বামী মৃদুল শেখ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করায়, সরকারিভাবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন আছিয়া বেগম। বড় ছেলের মৃত্যুর পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে আছিয়া বেগম বলেন, “দুই সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিলাম। অনেক কষ্টে ওদের মানুষ করেছি। কিন্তু এভাবে বড় ছেলে চলে যাবে তা কল্পনাও করিনি। ইউএনও স্যার আমার মত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞ।”

ইউএনও মো. মাসুম বিল্লাহ বলেন, “একজন মা তার সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন। সমাজের সকলের উচিত এমন পরিবারের পাশে দাঁড়ানো, যাতে ভবিষ্যতে জোনায়েদের মতো কোনো শিশু এমন সিদ্ধান্ত না নেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের পাশে আছি এবং সহায়তা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দরিদ্র আছিয়া বেগমের শোকাহত পরিবারের পাশে মানবিক সহায়তা ইউএনওর

কোটালীপাড়ায় সন্তানহারা মা আছিয়া বেগমের পাশে দাঁড়ালেন ইউএনও মাসুম বিল্লাহ

আপডেট সময় : ১২:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫