চট্টগ্রাম ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কমলগঞ্জের দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন—উচ্চশিক্ষার আলোকবর্তিকা “আদমপুর ইউনাইটেড কলেজ” বাস্তবায়নের পথে

আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে

শাহান উদ্দীন নাজু
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার প্রতিনিধি | সিলেট 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে—“আদমপুর ইউনাইটেড কলেজ”। উচ্চশিক্ষার প্রসারে এই উদ্যোগকে ঘিরে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় আদমপুর নৈনারপার বাজারের আলহাজ্ব মহরম আলী কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক ও প্রবাসী পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ বাস্তবায়ন আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এ.কে.এম. সালাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব রাহেল মিয়া ও আয়োকপাম অঞ্জু।

সভায় বক্তব্য রাখেন কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভূমিদাতা মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আব্দুস সালাম, সাদ উদ্দিন ফায়াজ, মেহেদী হাসান জুয়েল প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) সালেহ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন বাবু, প্রতাপ কুমার সিংহ, প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, আহমেদুজ্জামান আলম, নজরুল ইসলাম মনির, সমাজসেবক সমরজিত সিনহা, প্রধান শিক্ষক ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “কমলগঞ্জের দক্ষিণাঞ্চল বহুদিন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন হলে এ অঞ্চলের মুসলিম, হিন্দু, মণিপুরি ও খাসিয়া সম্প্রদায়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সমান সুযোগ পাবে।”

মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. আহাদ জানান, তাঁর মরহুম পিতার নামে কলেজ স্থাপনের স্বপ্ন থেকেই এ উদ্যোগের সূচনা হয়। পরে স্থানীয় ও প্রবাসী শিক্ষানুরাগীদের অংশগ্রহণে কলেজের নাম পরিবর্তন করে “আদমপুর ইউনাইটেড কলেজ” রাখা হয়, যা ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বক্তারা কলেজের নাম পরিবর্তনে এম.এ. আহাদের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং দ্রুত কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কমলগঞ্জের দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন—উচ্চশিক্ষার আলোকবর্তিকা “আদমপুর ইউনাইটেড কলেজ” বাস্তবায়নের পথে

আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে

আপডেট সময় : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫