চট্টগ্রাম ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফাই একমাত্র দিকনির্দেশনা—আবু বকর সিদ্দিক

দুর্গাপুরে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক: তারেক রহমানের ৩১ দফায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: মমিন জাদরান
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই ৩১ দফাই গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে সরকার গঠন করে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

নির্বাচন প্রসঙ্গে আবু বকর সিদ্দিক আরও বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন ঠেকাতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তথাকথিত ‘পিআর পদ্ধতির’ অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্তের অপচেষ্টা চলছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।”

তিনি জোর দিয়ে বলেন, “এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের মাধ্যম নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ।”

পরিশেষে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান— “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, এবং ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফাই একমাত্র দিকনির্দেশনা—আবু বকর সিদ্দিক

দুর্গাপুরে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক: তারেক রহমানের ৩১ দফায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫