চট্টগ্রাম ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ: পরিবেশ রক্ষায় সরকারের বড় পদক্ষেপ

আলেয়া আক্তার,নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৩:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আলেয়া আক্তার, নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার রোববার (৫ অক্টোবর) থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সচিবালয়ের সব প্রবেশপথে প্লাস্টিক সামগ্রী শনাক্তে কঠোর চেকিং কার্যক্রম চালু থাকবে। সচিবালয়ের ভেতরে কোনো ধরনের পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হবে।

যাদের কাছে প্লাস্টিক ব্যাগ পাওয়া যাবে, তাদের বিকল্প হিসেবে কাগজ বা কাপড়ের ব্যাগ সরবরাহ করা হবে। সচিবালয়ের বিভিন্ন প্রবেশপথ ও স্থানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইনবোর্ড ও প্রচারণা ব্যানার স্থাপন করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সভা-সেমিনার ও অফিস কার্যক্রমে বোতল, কাপ, প্লেট ও চামচসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে ফোকাল পারসন ও মনিটরিং কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে, যারা সচিবালয়ে এসইউপি ব্যবহারের উপর নজরদারি করবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়কে সম্পূর্ণভাবে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত’ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ: পরিবেশ রক্ষায় সরকারের বড় পদক্ষেপ

আপডেট সময় : ০৩:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫