চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া ফকিরবাড়ি থেকে কান্দিপাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তাটি দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ হয়েও অবহেলিত: মাওয়ায় ৫০০ মিটার রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আন্দোলন

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফকিরবাড়ি থেকে কান্দিপাড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তা এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই তা পানিতে তলিয়ে যায়, ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়া এক ও দুই নং ঘাট ভাঙার পর থেকেই এই রাস্তাটি ছিল যানবাহন চলাচলের প্রধান পথ। পদ্মা সেতুর নির্মাণকাজ চলাকালীন সময়েও ট্রাক, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা ব্যবহার করত। কিন্তু এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে এই রাস্তা কাদা ও পানিতে ডুবে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে নবগঠিত বিল বসুন্ধরা গ্রামের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এ রাস্তায় ব্যাপক যানবাহন চলাচল শুরু হয়েছিল। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত এই রাস্তাটি কান্দিপাড়া, যশলদিয়া, কবুতরখোলা, ভাগ্যকুল ও বালাসুরগামী যোগাযোগের মূল পথ ছিল। কিন্তু ২০২২ সালের পর থেকে নদীর পাড়ে নতুন সাইট রাস্তা ব্যবহারের ফলে যানবাহনের চাপ কমে যায়।

স্থানীয়রা জানান, তারা বহুদিন ধরে রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তাই এলাকাবাসীর একটাই দাবি — এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে স্থায়ীভাবে পাকা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া ফকিরবাড়ি থেকে কান্দিপাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তাটি দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ হয়েও অবহেলিত: মাওয়ায় ৫০০ মিটার রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর আন্দোলন

আপডেট সময় : ০৯:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫