চট্টগ্রাম ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

তিন দিন পর ঘাটাখালী নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ তন্ময়ের মরদেহ

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ শিশু তন্ময়ের মরদেহ উদ্ধার

শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর অবশেষে উদ্ধার হলো নয় বছরের শিশু তন্ময়ের মরদেহ। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বরিয়াবহ ঘাটাখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত তন্ময় উপজেলার হিজলতলী এলাকার তাপস মনি দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শিশু তন্ময় পানিতে তলিয়ে যায় এবং আর ভেসে ওঠেনি। পরিবারের সদস্য ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

পরে শুক্রবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়, তবে মরদেহের সন্ধান মেলে না। শনিবার সকালে স্থানীয়রা বরিয়াবহ ঘাটাখালী নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, প্রতিমা বিসর্জনের সময় নৌকায় অতিরিক্ত ভিড় ও অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তিন দিন পর ঘাটাখালী নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ তন্ময়ের মরদেহ

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ শিশু তন্ময়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫