চট্টগ্রাম ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়ায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আত্মহত্যা, শোকের ছায়া পরিবারে

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাই বিমল সর্দ্দার (৩৫) আত্মহত্যা করেছেন।
এ মর্মান্তিক ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিমল সর্দ্দার কয়েক দিন ধরে বড় ভাই পরিমল সর্দ্দারের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত ছিলেন। তার মেজ বোন জানান—
“ভাইদের মধ্যে কথা কাটাকাটি হলেও বিমল আমাদের ছেড়ে চলে যাবে তা ভাবতেও পারিনি।”

পটিয়া থানার তদন্ত ওসি যুযুৎসু যশ চাকমা জানান,”খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বিমল সর্দ্দার উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেংগাপাড়া গ্রামের টহল সর্দ্দারের ছেলে। তিনি ৩ ভাই ও ৫ বোনের মধ্যে ছোট। মৃত্যুর পর বিমলের স্ত্রী, ১ কন্যা ও ২ ছেলে অসহায় হয়ে পড়েছে। পরিবারের একমাত্র ভরসা বিমলের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়ায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আত্মহত্যা, শোকের ছায়া পরিবারে

পটিয়ায় বড় ভাইয়ের সাথে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আত্মহত্যা, শোকের ছায়া পরিবারে

আপডেট সময় : ০৩:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫