চট্টগ্রাম ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মোটরসাইকেলসহ উবার চালকের লাশ ভেসে উঠল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেতুলবাড়ি খালে উবার চালক মানিক বিশ্বাসের লাশ উদ্ধার

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। লাশের পাশে খালের ভেতর থেকে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৬৪-২১৭৪) উদ্ধার করে ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে। নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, মানিক ঢাকায় উবার চালক হিসেবে কাজ করতেন। দুর্গাপূজায় ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে কলাবাড়ি খালা বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে আর বাড়ি ফেরেননি।

পরিবারের ধারণা, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে মোটরসাইকেল দেখতে পায়। বিকেলে মোটরসাইকেলের পাশে লাশ ভেসে ওঠে। পুলিশ তাৎক্ষণিক লাশ উদ্ধার করে থানায় প্রেরণ করে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় মানিক বিশ্বাসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মোটরসাইকেলসহ উবার চালকের লাশ ভেসে উঠল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেতুলবাড়ি খালে উবার চালক মানিক বিশ্বাসের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫